You are currently viewing সবুজ আগামীর পথে মাদ্রাসা তরুণদের পদযাত্রা!

সবুজ আগামীর পথে মাদ্রাসা তরুণদের পদযাত্রা!

পরিবেশ সুরক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ESDO-এর আয়োজনে সম্পন্ন হলো দুই দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। ৮–৯ এপ্রিল ২০২৬ তারিখে ‘Zero Waste & Sustainable Practices for Madrasa Youth’ শীর্ষক এই আয়োজনে শিক্ষার্থীরা হাতে-কলমে বর্জ্য ব্যবস্থাপনার নানা কৌশল রপ্ত করে।
মূল আকর্ষণসমূহ:
📌 বর্জ্য চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ
📌 উৎসভিত্তিক বর্জ্য পৃথকীকরণ ও গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা
📌 কম্পোস্টিং পদ্ধতি ও জৈব বর্জ্যের পুনঃব্যবহার
📌 ‘ডিটেক্ট দ্য বিন চ্যালেঞ্জ’ ও ‘সত্য না মিথ্যা’ যাচাই কুইজের মতো আনন্দদায়ক কার্যক্রম
📌 সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী
ইউএম ফান্ড (UM Fund) এবং গাইয়া (GAIA)-এর সহযোগিতায় এই উদ্যোগটি একটি পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ার পথে ESDO-এর চলমান প্রচেষ্টার অংশ।

Leave a Reply